जून 2026

भाषान्तरবিশ্বাস/विश्वास     Posted: June 1, 2025

মূল লেখক : সতীশরাজ পুষ্করণা, (অনুবাদ : সাংবাদিক মুরলি চৌধুরী)

রাত তিনটে বাজেসে অপেক্ষা করছিল স্বামীর জন্যকিন্তু সে এখনও ফেরেনিনিজের মনেই বলতে লাগল, “আজকাল তো দেখছি, দিন ধরেই রাতভর বাইরে থাকেঅথবা অনেক রাতে ফেরেজিজ্ঞাসা করলে বলে, ‘কোম্পানির কোনো অফিসার এসেছে, তার সঙ্গে মিটিং চলছে…’ কিন্তু স্বামীর এই উত্তর তাকে সন্তুষ্ট করতে পারছিল নাতার মনে সন্দেহ জাগে, স্বামী বুঝি কোনো অন্য মহিলার সঙ্গে যুক্ত আছে…”

অতএব সে ফোন করল ইংল্যান্ডে থাকা শাশুড়িকে এবং সব কথা জানালশাশুড়ি বললেন, “মা, সে এমন নয়কিন্তু তাও এক কাজ কর, ওকে ফোন কর, আর দেখ কোথা থেকে ফোনটা রিসিভ করছেহঠাৎ গিয়ে দেখে নেসত্যমিথ্যা সব পরিষ্কার হয়ে যাবে।”

কথা শুনে সে ফোন করল স্বামীকে— “কখন ফিরবে বাড়ি?”

আর চারপাঁচ ঘণ্টা তো লাগবেই।”

এই কথা শোনামাত্র সে গাড়ি বার করল এবং পৌঁছে গেল স্বামীর লোকেশন অনুযায়ী গন্তব্যেসেখানে গিয়েই দেখেসত্যিই অফিসিয়াল মিটিং চলছেবিভিন্ন দেশের প্রতিনিধিরা এক বিশাল ডিল নিয়ে আলোচনা করছেনএটা দেখে স্ত্রীর বুকটা লজ্জায় গর্ত হয়ে গেল

স্বামী জিজ্ঞাসা করল, “কী ব্যাপার মনাল?”

লজ্জায় ডুবে থাকা মুখ থেকে আস্তে করে বেরোল— “না, কিছু না।”

স্বামী বুঝে গেল, সে সন্দেহ করেছিলতাই সে বলল

সমগ্র পৃথিবীটাই তো বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে।”

হ্যাঁ।”

বিশ্বাসের জন্ম হয় মানুষের জন্মের সঙ্গে সঙ্গেইসন্তান জন্মালে মা তাকে বলে— ‘বাবা, হল তোর পিতা।’ সন্তান সারা জীবন এই বিশ্বাস আর পিতার নাম নিয়েই বাঁচেআসল পিতা কে? এটা তো শুধু মা জানে…”

আই অ্যাম সরি…” বলেই সে বাড়ির দিকে ফিরে গেল

-0-

गतिविधियाँ

  • सम्पर्क:-

    सुकेश साहनी

    185,उत्सव,महानगर पार्ट–2
    बरेली–243122 (उ.प्र.)


    sahnisukesh@gmail.com

    रामेश्वर काम्बोज ´हिमांशु´

    रचनाएँ भेजने के लिए ई-मेल-:-

    laghukatha89@gmail.com

    विशेष सूचना-:-

    पूर्व अनुमति के बिना लघुकथा डॉट कॉंम की सामग्री का उपयोग नहीं किया जा सकता ।

    केवल स्वीकृत रचनाओं की ही सूचना दी जाती है।

    -सम्पादक द्वय

Design by TemplateWorld and brought to you by SmashingMagazine