जून 2026

भाषान्तरঅন্যমনস্কতার লাভ /बेख़बरी का फ़ायदा     Posted: February 1, 2022

লেখক – সাদাত হাসান মান্টো/ सआदत हसन मण्टो

                    অনুবাদ – মিতা দাস/ अनुवाद मिता दास

        বেশ গভীরে চাপা পিস্তল থেকে বিরক্ত হয়ে গুলি বেরিয়ে গেল । জানলা দিয়ে যে লোকটি উঁকি মারছিল সেই লোকটা সেখানেই দ্বিগুন বেগে নিচে পড়ে গেল । 

গভীরে চাপা পিস্তল টা আবার গুলি বেরুলো , দ্বিতীয় গুলিটা গুঞ্জনের সঙ্গে বেরিয়ে এল ।

রাস্তায় ভিস্তির ভিস্তি ফেটে গেল ও ভিস্তি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেল । ওর রক্ত জলে মিশে একাকার হয়ে গড়াতে লাগলো ।

গভিরে চাপা পিস্তল টির গুলি তৃতীয় বার সঠিক হল না । সেই গুলিটি ভেজা দেয়ালে আটকে গেলো ।

চতুর্থ গুলিটি বৃদ্ধার পিঠে লেগেছিলো সে চিৎকার ও করতে পারেনি এবং মারা গেল ।

পঞ্চম গুলিটি বৃথা হল , কেউ মারা ও যায়নি আর আহত ও হয়নি ।

গুলি ছুড়ছিলো সে বিরক্ত হয়ে উঠল ।

হঠাৎ রাস্তায় একটি বাচ্চা কে সে ছুটতে দেখলো ।

যে গুলি ছুড়ছিলো সে পিস্তল টা তার দিকে ঘুরিয়ে নিলো ।

ওর সঙ্গী বলল ” এ তুমি কি করছো “?

গুলি ছুড়ছিলো সে বলল ” কেনো “?

” গুলি তো ফুরিয়ে গেছে “!

” তুমি চুপ করো ….. এই টুকু বাচ্চা তো আর সেটা জানেনা “?

गतिविधियाँ

  • सम्पर्क:-

    सुकेश साहनी

    185,उत्सव,महानगर पार्ट–2
    बरेली–243122 (उ.प्र.)


    sahnisukesh@gmail.com

    रामेश्वर काम्बोज ´हिमांशु´

    रचनाएँ भेजने के लिए ई-मेल-:-

    laghukatha89@gmail.com

    विशेष सूचना-:-

    पूर्व अनुमति के बिना लघुकथा डॉट कॉंम की सामग्री का उपयोग नहीं किया जा सकता ।

    केवल स्वीकृत रचनाओं की ही सूचना दी जाती है।

    -सम्पादक द्वय

Design by TemplateWorld and brought to you by SmashingMagazine