जून 2026

भाषान्तरविष/ বিষ     Posted: December 1, 2022

बांग्ला अनुवाद्ः बेबी सिंह कोरफारमा

সইদের তো নিজের রিকশা ছিল না যে সারাদিনের মজুরী নিজের ঘরে রেখে দেবে! ঠিকাদার জাফর খানকে রোজ ভাড়া দিতে হয়। সারাদিন ছোট বাচ্চাটার জ্বর। ওষুধ নিতে হবে। সইদ আজকের রোজগার নিয়ে বাড়ির দিকে পা বাড়াতেই জাফর রাস্তা আটকালো- “কিরে , ভাড়া দিলি না?”

“বাচ্চার শরীর খারাপ। ঘরে আটা পর্যন্ত নেই। কাল একসাথে দিয়ে দেবো” সইদ বিনতি করে বলল।

জাফর খান এগিয়ে এলো- “আগে ভাড়া দে, তারপর ঘরে যাবি।”

“আজকে দিতে পারবো না”

“কেন দিতে পারবি না?” জাফর জামার কলার ধরে ফেলল।

সইদ ফোঁস করে উঠল- “ছাড় হারামজাদা” বলে ওকে নর্দমার দিকে ঠেলে দিল।

গায়ে নোংরা লেগে যাওয়ায় জাফর বাঘের মতো লাফিয়ে পড়ল- “শালা বদমাশ!” বলে সইদের কাঁধে দাঁতের কামড় বসিয়ে দিল। সে কামড়ে মাংস তুলে নিল, আর রক্ত বয়ে যেতে লাগল।

সইদ দৌড়ে ডাক্তারের কাছে পৌঁছাল। ডাক্তার ভালো করে পরীক্ষা করে দেখে ইঞ্জেকশন লাগিয়ে দিল আর বলল “আরও তেরটা ইঞ্জেকশান লাগাতে হবে।”

“তেরটা ইঞ্জেকশান?”

“হ্যাঁ। নাহলে বিষ ছড়িয়ে যেতে পারে।”

गतिविधियाँ

  • सम्पर्क:-

    सुकेश साहनी

    185,उत्सव,महानगर पार्ट–2
    बरेली–243122 (उ.प्र.)


    sahnisukesh@gmail.com

    रामेश्वर काम्बोज ´हिमांशु´

    रचनाएँ भेजने के लिए ई-मेल-:-

    laghukatha89@gmail.com

    विशेष सूचना-:-

    पूर्व अनुमति के बिना लघुकथा डॉट कॉंम की सामग्री का उपयोग नहीं किया जा सकता ।

    केवल स्वीकृत रचनाओं की ही सूचना दी जाती है।

    -सम्पादक द्वय

Design by TemplateWorld and brought to you by SmashingMagazine